সে বছরেই বইটি বেস্ট সেলার স্থান দখল করে।

২০১৭ সালে প্রকাশিত আরিফ আজাদের প্রথম বই। সে বছরেই বইটি বেস্ট সেলার স্থান দখল করে। সেই সময়টা বেশ আনোগোনা ও কাটতি চলছিল নাস্তিকতার। নাস্তিকতা যেন একটা উপর ক্লাসের বিষয় হয়ে উঠেছিল। সেই সময়ে হাজির হলো সাজিদ। লেখক গতানুগতিক লেকচার বা তত্বকথার ধাঁচে না গিয়ে, বক্তব্যের বিষয়গুলোকে গল্পের ধাঁচে ফেলে সাজিয়েছেন। গল্পের ছলে নাস্তিকদের বিভিন্ন যুক্তির উপর আঘাত হেনে বিজয় অর্জন করার এক অনন্য বই এটি। মোট ২২টি গল্পে সাজানো। ইসলাম, আল্লাহ, মহানবী (সা.)-কে নিয়ে বেসিক কিছু ভুল ধারনা, নাস্তিকদের ঠাট্টার জবাব পাঠকরা এখানে পাবেন। প্রতিটি গল্পের শুরুতেই আছে মজার, আগ্রহ উদ্দীপক একটি সূচনা। কোথাও বা গল্পের কেন্দ্রীয় চরিত্র সাজিদের সাথে তাঁর বন্ধু আরিফের খুনসুটি, কোথাও বা মজার কোন স্মৃতির রোমন্থন, কোথাও বা আছে সিরিয়াস কোন ব্যাপারে সিরিয়াস কোন হুশিয়ারি। গল্পে মজা আছে, আনন্দ আছে। মোটামুটি, সার্থক গল্পে যা যা উপাদান থাকা দরকার, যা যা থাকলে পাঠকের গল্প পাঠে বিরক্তি আসেনা, রুচি হারায় না- তার সবকিছুর এক সম্মিলিত সন্নিবেশ যেন লেখক আরিফ আজাদের এই সিরিজের একেকটি এপিসোড। গল্পে গল্পে যুক্তি খণ্ডন, পাল্টা যুক্তি ছুঁড়ে দেওয়া, পরম মমতায় অবিশ্বাসের অন্ধকার দূরীকরণে এ যেন এক বিশ্বস্ত শিল্পী।

Leave a Reply